৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১
অ- অ+

লাতিন আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এ কম্পন অনুভূত হয়। শনিবার (২১ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার (৮৮ মাইল)।

এদিকে শক্তিশালী এ কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির ফলে সুনামির কোনো ঝুঁকি নেই।

ভূপৃষ্ঠের অনেক গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনটি বেশ শক্তিশালী হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী
ভারতের ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম গায়েব, কী বলছে মার্কিন কমিশন?
ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস