শিরোনাম :

অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, চলবে দুই আদালতে 

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৫| আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) সকালে অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, “আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।”

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, “কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।”

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই আতঙ্কে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধস: উধাও ৯ লাখ কোটি ডলার
৬ দিন সাগরে ভেসে লাবণী পয়েন্টে ট্রলার, উদ্ধার ২৮
পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মানিত করে রাষ্ট্র দায় পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী