হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২১:২০
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২২৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ২৫৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের গাড়ি উদ্ধার
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই অফিসে আগুন
মোহাম্মদপুরে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য রব্বানী গ্রেপ্তার, মাদক উদ্ধার
বগুড়ায় ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার