দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দাম (ভ্যাটসহ প্রতি ভরি/১১.৬৬৪ গ্রাম):
• ২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা
• ২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা
• ১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকারুপার নতুন দাম (প্রতি গ্রাম):
স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন মূল্য অনুযায়ী:
• ২২ ক্যারেট: ২৯০ টাকা
• ২১ ক্যারেট: ২৭৫ টাকা
• ১৮ ক্যারেট: ২৩৫ টাকা
• সনাতন পদ্ধতি: ১৮০ টাকা
বাজুস স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও মানভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













