গোপালগঞ্জে পরিস্থিতি সামলাতে লাইভ বুলেট নয়, বিকল্প কৌশল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬
অ- অ+

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ক্ষেত্রে সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য কৌশল ব্যবহার করে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হবে।

মঙ্গলবার গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।

তিনি বলেন, গোপালগঞ্জে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা নিয়ন্ত্রণে কোনো অবস্থাতেই মারণাস্ত্র কিংবা লাইভ বুলেট ব্যবহার করা হবে না। পরিস্থিতি অনুযায়ী সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য কৌশল প্রয়োগ করে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হবে।

আসাদুজ্জামান গনি বলেন, গোপালগঞ্জে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের হাত থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে আট প্লাটুন আনসার সদস্য মাঠে কাজ শুরু করেছেন। স্থানীয় জনগণ যত দিন আনসার বাহিনীর উপস্থিতি প্রয়োজন মনে করবে, তত দিন সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্লাটুনভিত্তিক টহল পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির
ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরাতে চালকদের সময় বেঁধে দিল ডিএমপি