ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০০:৪৫

রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি এ তথ্য জানান।
ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











