যশোরে জেলা পুলিশের কল্যাণ সভায় খুলনা রেঞ্জের ডিআইজি, অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা ও বৃক্ষরোপণ

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০০:২৬
অ- অ+

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের উপস্থিতিতে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণসংশ্লিষ্ট সমস্যা এবং সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জেলা পুলিশ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এছাড়া বেলা তিনটার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ডিআইজি মো. রেজাউল করিম।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ ছাড়া যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি রেজাউল করিম। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরাতে চালকদের সময় বেঁধে দিল ডিএমপি
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ!