সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি:
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:২৩
অ- অ+

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) চিকিৎসকের পরামর্শ নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই গৃহবধূ। চিকিৎসককে দেখানোর পর তাকে কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। পরে দুপুর ১২টার পর প্যাথলজি বিভাগে গেলে তখন পরীক্ষা করা সম্ভব নয় বলে জানানো হয়।

এ সময় প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন।

অভিযোগ অনুযায়ী, নমুনা আনতে গেলে প্যাথলজি বিভাগের একটি কক্ষে ওই নারীকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন মাহমুদুল হাসান।

পরে বাড়িতে ফিরে স্বামীকে ঘটনাটি জানান ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
ব্যাটিংয়ে বাংলাদেশকে টপকে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, বৃষ্টিতে থমকে গেল খেলা
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ