জনগণের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২০:০৮
অ- অ+

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারসহ বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। এ সময় আবাসন, চিকিৎসা, কর্মপরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালনে উদ্ভূত নানা বিষয় তুলে ধরেন পুলিশ সদস্যরা।

ডিআইজি মো. রেজাউল করিম বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। একই সঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। তিনি বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সব সময় আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), বিভিন্ন ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি গ্রেপ্তার
দেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, পাসপোর্ট আইন নিয়ে যা বললেন রিজভী
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে ঢাকা টাইমসের সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা 
গ্যাসের চাহিদা মেটাতে ডিসেম্বর পর্যন্ত এলএনজি কেনা হয়েছে: জ্বালানি মন্ত্রী