খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩২
অ- অ+

রাজধানীর খিলক্ষেতে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি ২৪ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহবুব আলম শিপন (২৪) ও মো. হযরত আলী (৪৯)।

শনিবার খিলক্ষেত থানাধীন কুড়িল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

দুপুরে ডিবি রমনা জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আলী আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রমনা জোনাল টিমের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুড়িল মোড় থেকে ৩০০ ফিটগামী সড়কের দক্ষিণ পাশে হাজী সাহাব উদ্দিন বাইতুল ফালাহ জামে মসজিদের সামনে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি WINCEREX নামের ২৪ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়।

ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে ৫০ কেজি গাঁজার মূল্য ১০ লাখ টাকা এবং কাশির সিরাপের মূল্য ৭২ হাজার টাকা।

অভিযানে মাহবুব আলম শিপনের ব্যবহৃত নম্বরবিহীন একটি ইয়ামাহা আর১৫ ভি৪ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঢাকার হারিয়ে যাওয়া ৫৬ খাল ও ৬২ পুকুর উদ্ধারের উদ্যোগ
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন