ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন এবং ওয়ারী বিভাগে ৭৪ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৯ জন, গুলশান বিভাগে ২৩ জন, এসআরইউ-১-এ ১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













