শিরোনাম :

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬
অ- অ+

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার গুলশান থানা পুলিশ ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে, বাবার নাম আবুল মজিদ মোল্লা।

পুলিশ জানায়, চাকরিচ্যুত হওয়ার পর আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিতে শুরু করেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত আছেন বলেও দাবি করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে পরিচয় দিয়ে চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখাতেন। এসব আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গতরাতে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারক আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ভয়ংকর প্রতারক, তার বিরুদ্ধে আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে পাবনা আনা হয়েছে। কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো ভারত, ই-ভিসা মিলবে ১৭২ দেশে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা