শিরোনাম :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪০
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, ককটেল, মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে ৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ককটেলের ১১টি বিস্ফোরিত অংশ, নিষ্ক্রিয় করা দুটি ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
নতুন পে স্কেলে যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো ভারত, ই-ভিসা মিলবে ১৭২ দেশে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা