এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৯
অ- অ+

গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন এনে আটকে পড়া ট্রেনটি ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীদের বরাতে জানা যায়, পুবাইল স্টেশন অতিক্রম করার কিছুদূর পর ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। এ সময় ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে আসে। স্থানীয় বাসিন্দা ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্রেনচালক জানান, ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা এগিয়ে আসেন। কেউ বালতি ও কলস দিয়ে, আবার কেউ পানির মোটরের পাইপ ব্যবহার করে আগুন নেভাতে সহায়তা করেন। পাশের একটি ড্রেন ও নির্মাণাধীন ভবন থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক ছিল।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কনস্যুলার সংলাপ নিয়ে যা জানাল ভারত
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়