বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:২৯
অ- অ+

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এর সম্ভাব্য গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান এই আবহাওয়াবিদ। প্রাথমিকভাবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ সৃষ্টি হলে গতিপথ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
বাস-ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে গাবতলীতে সাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল