পূজিবাজারে আবুল খায়ের হিরুর পক্ষে বিরাট সুখবর, সচল হলো জব্দ বিও হিসাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪৯
অ- অ+

শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার পরিবারের সদস্যসহ সাতজনের ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর থেকে জব্দাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এদিন মোট ৯৩টি বিও হিসাব অবমুক্ত করা হয়।

বিএসইসির আদেশের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, জব্দাদেশ প্রত্যাহার হওয়া ৯৩টি বিও হিসাবের মধ্যে আবুল খায়ের হিরুর নামে রয়েছে ৩২টি। এ ছাড়া কাজী সাদিয়া হাসানের ২৩টি, সাজেদুর রহমানের ১১টি, কনিকা আফরোজের ১০টি, আবুল কালাম মাতবরের ৮টি, ফেরদৌসী বেগমের ৫টি এবং সাজেদ মাদবরের ৪টি হিসাব রয়েছে।

তবে হিসাবগুলোর ওপর থেকে জব্দাদেশ প্রত্যাহার করা হলেও লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি জানিয়েছে, আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কিংবা অন্য কোনো যথাযথ কর্তৃপক্ষের জব্দ বা নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকলে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

এ জন্য আদেশ কার্যকরের আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সংশ্লিষ্ট হিসাবগুলোর বর্তমান অবস্থা যাচাই করতে বলা হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, শর্ত পূরণ হলে এসব বিও হিসাবে কেবল সেকেন্ডারি মার্কেটে সাধারণ শেয়ার কেনাবেচা করা যাবে। তবে শেয়ার স্থানান্তর, হস্তান্তর এবং ব্লক মার্কেটে কোনো ধরনের লেনদেন করা যাবে না। এ ছাড়া 'মার্জিন বিধিমালা ২০২৫' অনুসরণ করে মার্জিন ঋণ সমন্বয়ের সুযোগ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, এসব বিও হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একইভাবে বন্ধক (প্লেজ), লিয়েন বা লক-ইন অবস্থায় থাকা শেয়ারের ক্ষেত্রে লেনদেনের এই সুযোগ প্রযোজ্য হবে না।

এসব শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিডিবিএলকে নির্দেশ দিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কমিশনে মাসিক কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
এসআরবি, এসএমপি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি
কনস্যুলার সংলাপ নিয়ে যা জানাল ভারত