ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ২০:২৯
অ- অ+

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, রাজশাহীতে ৮৯, রংপুরে ৭৬, বরিশালে ১৪৭ এবং সিলেটে ৬ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯১৫ জন।

এর আগে ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী
এসআরবি, এসএমপি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি
কনস্যুলার সংলাপ নিয়ে যা জানাল ভারত
এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল