কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭
অ- অ+

রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জুরাইনের নবারণ গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকা মিন্টুকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টুর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তিনি কেন ওই এলাকায় গিয়েছিলেন, তাও জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সুমন মিলন মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে একই ঘরে মিলল যমজ শিশু ও বাবার লাশ
পূজিবাজারে আবুল খায়ের হিরুর পক্ষে বিরাট সুখবর, সচল হলো জব্দ বিও হিসাব
সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু