যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পুলিশ দেখে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ২০:৪৮| আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:৫০
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় কেজি গাঁজাসহ মো. সবুজ মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে যাত্রাবাড়ী থানা পুলিশের চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় একটি বাস থেকে নেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন সবুজ মিয়া। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সবুজ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু সাজিয়ে অতিরিক্ত ডিসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
উত্তরা থেকে মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী