পদোন্নতি পেয়ে দুদকের মহাপরিচালক মোরশেদ আলম, পরিচালক হলেন সাত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩৪
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তাকে মহাপরিচালক (ডিজি) পদে এবং সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, জাতীয় বেতন স্কেল-২০২৬-এর পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তারা হলেন—এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

তাদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেন পরিচালক (ব্যাংক) পদে চলতি দায়িত্বে এবং মো. মাসুদুর রহমান দুদকের বিকা কার্যালয়ে পরিচালক পদে চলতি দায়িত্বে ছিলেন। বাকি পাঁচজন উপপরিচালক হিসেবে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

পৃথক দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা 
প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর
মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক রকিব  
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত