টেকনাফে প্রায় ১০ লাখ পিস ইয়াবাসহ দুজন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
অ- অ+

কক্সবাজারে ৬৪ বিজিবির তিনটি পৃথক অভিযানে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকা হতে ইয়াবা চোরাচালানের সময় প্রায় ৩০ কোটি টাকা মূল্যের আনুমানিক ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টায় টেকনাফের হ্নীলার জেলেপাড়ার দিকে মায়ানমার হতে ১টি নৌকা আসতে দেখা যায়। এ প্রেক্ষিতে বিজিবির একটি চৌকস অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় এ্যাম্বুশে অবস্থান করে। নৌকাটি হতে আনুমানিক ৭-৮ জন মাদক কারবারি ইয়াবা ভর্তি বস্তা নৌকা হতে পানিতে নামিয়ে নিকটস্থ কেওড়া বনের ভেতর অবস্থান নেয় এবং বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় অবস্থান করতে থাকে। এমতাবস্থায়, বিজিবির অপর একটি টহল দল স্পীডবোট যোগে কেওড়া বনের দিকে এগিয়ে যেতে থাকলে মাদককারবারী দল বিজিবির উপর ফায়ার করলে বিজিবিও পাল্টা ফায়ার করে এগিয়ে যেতে থাকে। বিজিবির ফায়ারের কারণে মাদককারবারিরা বস্তায় পানিতে ভাসমান অবস্থায় মাদক রেখে নৌকা যোগে দ্রুত মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল উক্ত স্থান হতে ছোট-বড় ১০ বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও একই দিনে রাত সাড়ে এগারটায় উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া নামক স্থান হতে ১ জন ব্যক্তি মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে ১ লাখ পিস ইয়াবা এবং রাত নয়টায় টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে ব্যক্তি মো. হোসাইন (২০) নামে আরেকজনকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

জব্দ মাদক ও ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিধীন রয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী