মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৬:১৩
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় তাঁদের তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। তবে মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতকড়া পরতে আপত্তি জিয়াউল আহসানের, বললেন ‘জয় আমাদের হবেই’
সালথায় ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম