জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন টাঙ্গাইলের জহিরুল ইসলাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২০:৪১
অ- অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরকে সিলেট বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ৯ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে।​

সাংগঠনিক আদেশে জানানো হয়েছে, দলের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জহিরুল ইসলাম জহিরকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​এদিকে জহিরুল ইসলাম জহির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি আবু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি শাহেদ আলম এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় কারা বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করছেন, সংসদে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান
কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান