ঢাকায় কারা বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করছেন, সংসদে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৫
অ- অ+

সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন। এ সময় তিনি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের মবের অস্তিত্ব থাকবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘দেশে কোনো মব থাকতে পারবে না।’ অপরাধের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা স্পষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিরোধীদলীয় নেতার অতীতের কয়েকটি মন্তব্যেরও প্রসঙ্গ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছেন, তাঁদের ক্ষমা করে দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদের প্রশ্ন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি কতটা যৌক্তিক?

এ ছাড়া ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যও তুলে ধরেন তিনি। ওই অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক আওয়ামী লীগ নেত্রী অডিও ও ভিডিও কলে তাঁর দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি করতে এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দিতে। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। এ প্রসঙ্গে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন টাঙ্গাইলের জহিরুল ইসলাম
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান
কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান