আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১) এ অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি আন্তালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান।
এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে, তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












