ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন

কেউ কাউকে ঘুষ দিবেন না। ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন। তবে উইন উইন সিচুয়েশন আই মিন খুশিমনে কেউ কাউকে কিছু গিফট করলে হোক তা cash অথবা কাইন্ড নিশ্চয়ই তা ঘুষ হিসেবে গণ্য হবে না। এমনকি খুশি মনে কেউ সতীত্ব বিসর্জন দিলেও তাতে কোনো পাপ হবে না —বিষয়টা কি এমন কিছু?! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের এমপি মন্ত্রীদের মুখ থেকে এসব কথা শুনতে কেমন কেমন লাগে না?! আপনাদের অনুরোধ করবো বেশী কথা বলে বিএনপির জন্য বিপর্যয় ডেকে আনবেন না। অবশ্য এসব শুনলে আমার অন্তরে রক্তক্ষরণ শুরু হয়ে যায। যাদের মধ্যে নূন্যতম আত্মসম্মানবোধ কিংবা বিবেক বলতে কিছু কাজ করে না —তারা কি করে আবার নেতা হয়?! কম দু:খে রাজনীতি ছাড়ি নাই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













