সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ২১:১৯
অ- অ+

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, রায়হান হাবিব আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং একই বিধিমালার বিধি ৩(খ)-এ বর্ণিত অসদাচরণ ও ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর ০৬/২০২৬) করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদান
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ৩ লাখ টাকা জরিমানা