প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৪:৩৬
অ- অ+

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া, এনডিসি। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দাউদ মিয়াকে তার বর্তমান দায়িত্ব থেকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

দাউদ মিয়া ১৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হওয়ার আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন।

এ ছাড়া কপিরাইট অফিসের রেজিস্ট্রার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় মেধাস্বত্ব সুরক্ষা, কপিরাইট আইন আধুনিকায়ন এবং ডিজিটাল যুগে মেধাস্বত্ব লঙ্ঘন প্রতিরোধে সচেতনতা তৈরির বিষয়ে কাজ করেছেন দাউদ মিয়া। বিভিন্ন কর্মশালা ও সেমিনারের মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখেন তিনি।

মাঠ প্রশাসনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ভোলা ও বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), কুমারখালী ও দিঘলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক হিসেবেও কাজ করেছেন তিনি।

মো. দাউদ মিয়ার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে। তিনি প্রয়াত মোফাজ্জল মাস্টারের কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দালাল ছাড়া সমাধান নেই, পাসপোর্ট সেবার অনিয়ম নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ
দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড: চিফ প্রসিকিউটর
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র এলাকা
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু