অবসরে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি হারুন-উর-রশিদ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. হারুন-উর-রশিদ হাযারী অবসরে গেছেন। তার অবসর উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ইসরাইল হাওলাদার।
অনুষ্ঠানে হেডকোয়ার্টার্সে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বিদায়ী কর্মকর্তার সঙ্গে কর্মজীবনের স্মৃতিচারণা করেন। এ সময় সহকর্মীরা তার পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন। দীর্ঘ কর্মজীবনে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও বিভিন্ন স্মরণীয় ঘটনার কথাও তুলে ধরেন তারা।
সভাপতির বক্তব্যে অ্যাডিশনাল আইজিপি মো. ইসরাইল হাওলাদার বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি হারুন-উর-রশিদের অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













