ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে পড়লেন মা, কোলে থাকা শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:২৫
অ- অ+

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় বোরকা প্যাঁচিয়ে রাস্তায় ছিটকে পড়েন মা। এ সময় তার কোলে থাকা ৪০ দিনের শিশু রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা ইজিবাইকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম রিফাত মিয়া। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তারা সীমান্তবর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে এসেছিলেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে কুরপালা এলাকায় পৌঁছলে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তার বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন এবং একই সঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়।

পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার কবলে পড়া শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়। পরে পরিবার তার লাশ নিয়ে চলে যায়।

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

]

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবসরে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি হারুন-উর-রশিদ
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক