১১৮০টি সমবায় সমিতি গঠন করবে সরকার, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:২৭
অ- অ+

গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে তিনটি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এসব প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এর মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী জানান, বর্তমান সরকারের চলতি মেয়াদে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প তিনটি হলো—

1. ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ প্রকল্প।

2. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ প্রকল্প।

3. ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ প্রকল্প।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামে শিশুমৃত্যু নিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা: স্পিকার
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেল ঢাকা
আবারও বাড়ল স্বর্ণের দাম