চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:১৪
অ- অ+

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার দিন প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর গত বছরের নভেম্বরে চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত জুলাইয়ে পূর্ব চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন প্রাণ হারান।

সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হৃদয়ের মহাকাব্যিক ইনিংস, তবু সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব