জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত ২২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪| আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫
অ- অ+

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২২ জন আহত হয়েছেন। কম্পনের তীব্রতায় বেশ কিছু এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়েছে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মূল কম্পনের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে একাধিক আফটারশক বা মৃদু কম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায় এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির শিজুওকা প্রিফেকচারে। প্রতিবেশী আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তীর্ণ অঞ্চলে এর তীব্র প্রভাব পড়ে। এছাড়া দেশটির বিখ্যাত মাউন্ট ফুজি অঞ্চলে (ইয়ামানাশি প্রিফেকচার) কম্পন অনুভূত হয়েছে। তবে রাজধানী টোকিও এই অঞ্চলগুলো থেকে যথেষ্ট দূরে হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং একটি বইয়ের দোকানের তাক থেকে সমস্ত বই নিচে পড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের বেশিরভাগই কম্পনের সময় আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে শিনকানসেন বা বুলেট ট্রেন তুলনামূলক কম গতিতে চলাচল করছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষতি হয়েছে কি না, তা নিবিড়ভাবে যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালির কাছে ইরান ও মার্কিন সামরিক উত্তেজনা: কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণ
মাত্র দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, সহজ নিয়ম ও ফি জানাল বিআরটিএ
ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন
ইসরায়েলে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকট