গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১৪:১৪
অ- অ+

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । পাশাপাশি প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিলও দেওয়া হবে। বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর হবে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। আগে একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ছিল ৭ হাজার টাকা। তা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেওয়া হবে। পাশাপাশি তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মহাসমাবেশে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, বিমান ও পর্যটনবিষয়ক মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। অনুষ্ঠানে আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার অনুমোদন
জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী
বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের ৬ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার: প্রেস মিনিস্টার সাইদুর