একটি রাষ্ট্রে গুড গভর্নেস থাকলেই হয়না ,গুড সিটিজেন ও থাকতে হবে

সম্প্রতি রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (যা পূর্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজ নামে পরিচিত ছিল) এর শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার পদত্যাগ ও ক্যাম্পাসে 'পুলিশি হাম*লার ' বিচা*রের দাবিতে আন্দো*লন করছেন।
শিক্ষক সবসময় সম্মানিত ব্যক্তি। ছোটবেলা থেকেই জেনে এসেছি শিক্ষককে কোনো কারণেই অসম্মান করা যাবে না। শিক্ষক যদি কোনো ভুলও করেন, তাঁকে আইনগতভাবে জবাবদিহিতায় আনতে হবে।
কলেজের প্রিন্সিপালের উপরে কয়েকজন বিপথগামী ছাত্রী যে অপমান নির*যাতন করেছে, তা জাতির জন্য লজ্জা*জনক ।
আর মুখে মাস্ক পরে থাকলে কিংবা অন্য কোন ভাবে ঢেকে রাখলে কোনো ব্যক্তিকে চেনা কঠিন হয়ে যায়?কেউ কেউ এটাকে ধর্মীয় পোশাক বলে বিশ্বাস করেন। পবিত্র হজ্জ্বের সময়ও মহিলাদেরকে মুখ খোলা রাখতে হয় তাদের পরিচয় বোঝা যাবার জন্য। আর এখানে এই মাস্ক/নেকাপ ব্যবহৃত হয় এক ভয়ং*কর অস্*র হিসেবে। মুখ ঢেকে এখন সহজেই মব করা যায়, কাউকে পিটানো যায়, ভাঙ*চুর করা যায় সহজেই, কারণ তাদেরকে চেনা যায় না।
উদ্দেশ্য প্রণোদিত হয়েই মুখ ঢেকে সম্মানিত শিক্ষককে অপমান ও নির্যা*তন করা হয়েছে। কোনোভাবেই এই অন্যায় মেনে নেয়া যায় না। সংশ্লিষ্টদেরকে চিহ্নিত করে শাস*তির আওতায় আনা উচিত। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ছাত্রত্ব বাতিল হতে পারে ..।
শিক্ষাঙ্গনে যে মূল্যবোধের অবক্ষয় ফ্যাসিস্*স্ট বাহিনী তৈরি করেছিলো তা আর কোনভাবেই ফিরিয়ে আনা যাবেনা ।নিয়ম অনুযায়ী সকলকে চলতে হবে । সারারাত চিল করে ভোর ৫টায় ঘুমাতে যাবে ,আর জবাবদিহিতা চাইলে মব করবে ,তাদের কোনভাবেই ক্ষমা করা যায়না । একটি রাষ্ট্রে গুড গভর্নেস থাকলেই হয়না, গুড সিটিজেন ও থাকতে হবে ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













