এক কিলোমিটার বা দুই কিলোমিটার এর মধ্যে কয়টি মাদ্রাসা বা কিন্ডারগার্ডেন থাকবে?

জয়নুল আবদিন ফারুক
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:২০
অ- অ+

গতকালকে ঢাকা থেকে আসার পথে সেনবাগ উপজেলা দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রাথমিক সরকারি বিদ্যালয় পরিদর্শন করি। পরিদর্শনকালে কয়েকটি স্কুলে উপস্থিতি খুবই ভালো শিক্ষকের লেখাপড়ার মান অনেক উন্নত। দুই একটি স্কুলের শিক্ষকরা হেডমাস্টারের কক্ষে বসে স্মার্টফোন ব্যবহার করছেন। দুই একটি স্কুলে প্রধান শিক্ষককে উপস্থিতি পাই নাই। দু একটা স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি একবারে নাই। কারণ হলো স্কুলের এক কিলোমিটারের মধ্যে তিন চারটা করে ইসলামিক কিন্ডারগার্ডেন স্কুল ওই মাদ্রাসা। দুই একজন সম্মানিত শিক্ষকদের ভাষ্য হলো করোনার সময় প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে কিন্তু মাদ্রাসা গুলো খোলা ছিল। তখন থেকে মাদ্রাসার দিকে ঝুকে পড়েছে অভিভাবকগণ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবার প্রবণতা একটু বেড়ে গিয়েছে। তবে একটা নিয়ম চালু করা দরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটার বা দুই কিলোমিটার মধ্যে কয়টি মাদ্রাসা আছে বা কয়টি ইসলামিক কিন্ডারগার্ডেন স্কুল আছে, ওইগুলি সরজমিনে তদারকি করে ব্যবস্থা নেওয়া দরকার এমন একটা নিয়ম চালু করা দরকার, যে এক কিলোমিটার বা দুই কিলোমিটার এর মধ্যে কয়টি মাদ্রাসা বা কিন্ডারগার্ডেন থাকবে?

বিষয়টি শিক্ষা মন্ত্রী মাহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো উন্নয়ন আরো প্রয়োজন অনেকগুলো পুরনো বিল্ডিং ঝুঁকিপূর্ণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমার দাবি ‘কাল্পনিক’
কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
এই সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়: মজিবুর রহমান  মঞ্জু