ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ থাকবে মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩
অ- অ+

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বুধবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি অনুযায়ী, আজ ঢাকায় বৃষ্টির শঙ্কা না থাকলেও আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমায় গরমের অনুভূতিতেও কিছুটা স্বস্তি মিলতে পারে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোশাক শিল্পে সুপরিকল্পিত ষড়যন্ত্র: অন্তর্ঘাতমূলক ভূ-রাজনীতির বিষাক্ত ছোবল
স্যরি, সবাইকে খুশি করতে পারিনি
ছাত্রদল বিএনপির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
কক্সবাজারে এক দিনে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩