গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০৩
অ- অ+

গাজীপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

গত শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

অস্ত্র হারানো পুলিশ সদস্যের নাম পারভেজ মল্লিক। তিনি জানান, শনিবার বিকালে দায়িত্ব পালনকালে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তিনি। পরে তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

পারভেজ মল্লিক বলেন, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি হারিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এএসআই পারভেজ। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২ এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন বলে দাবি করেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে
নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কী ভাবছে ভারত? জানালেন জয়সোয়াল