দফাদার ও মহল্লাদার পদবির নাম পরিবর্তন করল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৭
অ- অ+

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ ব্যবহার করা হবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫ সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূল বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশোধিত এ বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

এর ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর প্রচলিত দুটি পদবির পরিবর্তে নতুন নাম ব্যবহার করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে
নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কী ভাবছে ভারত? জানালেন জয়সোয়াল