২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৩
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসআরবি ডিজি ফারুক, শিল্পপুলিশের প্রধান ইসরাইল, গাজীপুর মেট্রোর কমিশনার আশিক, আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
বসুন্ধরায় সিপিডিএলের ‘সেকেন্ড হোম’ প্রকল্প মায়মুনার যাত্রা শুরু
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ