বসুন্ধরায় সিপিডিএলের ‘সেকেন্ড হোম’ প্রকল্প মায়মুনার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৬
অ- অ+
'সেকেন্ড হোম ইন বসুন্ধরা'-এই ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠছে সিপিডিএলের এদের মায়মুনা প্রকল্প

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সেকেন্ড হোম’ ধারণাকে সামনে রেখে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলের সার্ভিসড অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘মায়মুনা’।

নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত স্বাধীনতা ও ঘরোয়া পরিবেশের সঙ্গে আধুনিক আবাসনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি সাজানো হয়েছে।

সম্প্রতি এই উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে হয়ে গেল প্রকল্পটির যাত্রা শুরুর অনুষ্ঠান।

এতে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি বাড়ি কেবল থাকার জায়গা নয়; এটি স্বস্তি, নিরাপত্তা ও আপন অনুভূতির একটি ঠিকানা’।

তিনি আরো বলেন, মায়মুনার মাধ্যমে আমরা ঢাকার বসুন্ধরায় মানুষের জন্য এমন একটি ‘সেকেন্ড হোম’ তৈরি করতে চাই, যেখানে তাঁরা নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা অনুভব করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার জিয়াউল হক খান এবং চিফ ট্রান্সফরমেশন অফিসার খন্দকার ইস্তিয়াক মাহমুদ।

সিপিডিএল কর্তৃপক্ষ জানান, ‘সেকেন্ড হোম ইন বসুন্ধরা’-এই ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠছে মায়মুনা। ঢাকায় ব্যক্তিগত প্রয়োজনে, স্বল্প সময়ের জন্য কিংবা পেশাগত ব্যস্ততায় অবস্থান করতে হয় এমন মানুষের সংখ্যা কম নয়। সবার জন্যই একটি স্বস্তিদায়ক ও আপন পরিবেশের ঠিকানা হয়ে উঠবে এই প্রকল্প।

মায়মুনায় বসবাসের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য করতে রাখা হয়েছে নানা আধুনিক সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, রুফটপ বারবিকিউ আয়োজনের সুবিধা, আধুনিক জিমনেসিয়াম, গ্র্যান্ড লাউঞ্জ এবং আরবান কোর্টইয়ার্ড। পরিকল্পিত এসব সুবিধা বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অবসর ও বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসআরবি ডিজি ফারুক, শিল্পপুলিশের প্রধান ইসরাইল, গাজীপুর মেট্রোর কমিশনার আশিক, আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ