কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মেলান্দহে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন।
মারা যাওয়া গোলাম রাব্বানী শেখ নলছিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশে পালিত ছাগলের জন্য কাঠালের পাতা পাড়তে গাছে উঠেন গোলাম রাব্বানী শেখ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।
মেলান্দহের মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন বলেন, নলছিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
(ঢাকা টাইমস/৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









