নওগাঁ কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১৭:১২
অ- অ+

নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন নবাব (৫৮) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ডা. রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে মারা যান। তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে জাকির হোসেনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি কারাগারে একটি বিস্ফোরক মামলায় বন্দী ছিলেন।

(ঢাকা টাইমস/৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বসুন্ধরায় সিপিডিএলের ‘সেকেন্ড হোম’ প্রকল্প মায়মুনার যাত্রা শুরু
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ
ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে ভাড়া বাসায় ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ, শ্বাসরোধে হত্যার অভিযোগ