চার জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:০১| আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:১৯
অ- অ+

চার জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো— নীলফামারি, মুন্সীগঞ্হ, জামালপুর ও বরগুনা।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীলফামারির পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারির পুলিশ সুপার, এসআরবির উপপরিচালক (এসপি) মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার (পুলিশ সুপার নেত্রকোণা আদেশ বাতিল), জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), বরগুনার পুলিশ ‍সুপার (এসপি) মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হলো।

একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে, এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি ডিজি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান, শিল্পপুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
শ্রমিক আন্দোলনে বহিরাগতদের উসকানি, গ্রেপ্তার ৪০: ডিআইজি ঢাকা রেঞ্জ
৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট