তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ২১:৩০
অ- অ+

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার শুনানি চলাকালে আদালতকক্ষ থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।

মঙ্গলবার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানির সময় তিনি সাংবাদিকদের এ নির্দেশ দেন।

উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শুনানি চলাকালে বিচারক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি-এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।’

পরে পুলিশকে আদালতকক্ষ খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে বিচারক বলেন, ‘ভেতরে কেউ যেন না থাকে।’

এরপর সাংবাদিকেরা এজলাস থেকে বের হয়ে গেলে শুনানি শুরু হয়।

এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা জজ মো. শাহজাহান সাজু বলেন, আদালতকক্ষের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি কোনো রুদ্ধদ্বার বিচার নয়, বরং প্রকাশ্য বিচার। তাই শুধু সাংবাদিক নন, সাধারণ মানুষেরও আদালতে উপস্থিত থাকার অধিকার রয়েছে। সাংবাদিকদের এজলাস ছেড়ে যেতে বলা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দীপকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৩১ অক্টোবর তার বাবা হত্যা মামলা করেন। পরে ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের মূল হোতাদের ধরতে হবে, তৈরি করতে হবে কেন্দ্রীয় ডাটাবেজ: রেলওয়ে পুলিশ প্রধান
সরকারের প্ল্যান দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মজিবুর রহমান মঞ্জু
মহেশপুরে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার
হাইওয়ে পুলিশে সাফল্যের পর এবার এসআরবির নেতৃত্বে ফারুক আহমেদ