কক্সবাজারে এক দিনে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১
অ- অ+

কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার উখিয়া ও কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।

ডিএনসি সূত্রে জানা গেছে, এদিন সকাল ছয়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের দক্ষিণ পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের একটি দল। এ সময় ৩০ হাজার ইয়াবা বড়ি ও দুটি মুঠোফোনসহ সাকিমং তংচঙ্গ্যা (২৪) ও রিশান্ত তংচঙ্গ্যা (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপারী এলাকায়।

অন্যদিকে, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বরের উত্তর পাশে মেসার্স এমএস এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে অভিযান চালায় ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের একটি দল। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ মো. আলমগীর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজার পৌরসভার ফল্যাইন্নাকাটা এলাকায়।

ডিএনসি জানায়, আলমগীরের কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলোর ওজন ৯৭০ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একই দিনে বিটিভি ও বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন আশিক সাঈদ, জানুন তাকে নিয়ে
শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে
নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান