খুলনায় শীর্ষ সন্ত্রাসী ’গ্রেনেড বাবুর’ ক্যাশিয়ার হিবি ইব্রাহিম গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:২০| আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:২৩
অ- অ+

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার ও বি কোম্পানির সক্রিয় সদস্য মো. ইব্রাহিম শেখ ওরফে হিবি ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে রুপসা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য হিবি ইব্রাহিমকে আজ বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগেও ইব্রাহিম আইনশৃঙ্খলা বাহিনী হাতে গ্রেপ্তার হয়েছেন বলেও জানান রুপসা থানার ওসি।

জানা গেছে, গ্রেপ্তারকৃত হিবি ইব্রাহিম একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও পলাতক গ্রেনেড বাবুর সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক স্বৈরাচারকে বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম
তেজগাঁও বিভাগের ছয় থানায় ৬৩ আসামি গ্রেপ্তার
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর, দ্রুত সংস্কারের তাগিদ ব্যবসায়ীদের
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে