পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু, আহত ৩
পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:১২

পাবনার সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার বিকালে উপজেলার মালঞ্চি এলাকার সোনাপাতিলা বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এতে আরও তিনজন আহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











