ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের অবরোধ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে কয়েকটি কারখানার কয়েক শ শ্রমিক এ কর্মসূচি শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













