তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪| আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বিকেল আনুমানিক ৪টার দিকে তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় হেলিকপ্টারে করে গণভবন ছাড়ার যে আলোচিত ভিডিও প্রকাশ্যে আসে, সেটি ধারণ ও প্রথম প্রকাশের সঙ্গে তাহসিফ সাউরির নাম জড়িয়ে রয়েছে। ওই ভিডিও প্রকাশের পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা হয়। তাঁর মানহানি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

তবে তাঁর মৃত্যুর সঙ্গে ওই ভিডিও প্রকাশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এবং নিখোঁজ হওয়ার পেছনের পরিস্থিতিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ৫ আগস্ট গণভবনের পেছন থেকে এই ভিডিওটি ধারণ করেছিলেন সামরিক পাইলট তাহসিফ সৌরি। ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে চাকুরী ছাড়েন।

তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড, সরকার গঠনে অনিশ্চয়তা
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫ কেন্দ্রে ভোটযুদ্ধ চলছে, লড়ছেন পাঁচ দলের প্রার্থী